খেদিরার বিশ্বকাপ শেষ?
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১০ বিশ্বকাপ দিয়েই তাঁর উত্থান। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের পরই স্টুটগার্ট ছেড়ে স্যামি খেদিরা যোগ দেন রিয়াল মাদ্রিদে। আরেকটি বিশ্বকাপ যখন আসন্ন, সেই জার্মান মিডফিল্ডারের নামের পাশে বড় একটা প্রশ্নবোধক চিহ্ন—খেদিরার বিশ্বকাপ কি শেষ হয়ে গেল?
গত শুক্রবার মিলানে ইতালির সঙ্গে প্রীতি ম্যাচে চোট পেয়েছেন খেদিরা। ইতালি মিডফিল্ডার আন্দ্রেয়া পিরলোর সঙ্গে সংঘর্ষে তাঁর হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গেছে। অন্তত ছয় মাস মাঠের বাইরে কাটাতে হবে। বিশ্বকাপের আগেই হয়তো সেরে উঠবেন। কিন্তু জার্মানির সাবেক অধিনায়ক ম্যাথাউস নিজের অভিজ্ঞতা থেকেই বলছেন, হাতে গোনা কয়েকটা ম্যাচ খেলে খেদিরা বিশ্বকাপ মঞ্চে যাওয়ার মতো ফিটনেস ফিরে পাবেন না, ‘আমার মনে হয়, খেদিরার বিশ্বকাপ শেষ। আমি নিজের চোট থেকেই জানি, গ্রীষ্মে সে ফিটনেসটা সেরা অবস্থায় নিতে পারবে না।’ ওয়েবসাইট।