খেলতে এল না বিজেএমসি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিমিয়ার ফুটবল লিগে কালকের নির্ধারিত বিজেএমসি-বারিধারা ম্যাচটি হয়নি। দুপুরে হঠাৎ করে খেলা স্থগিত করে দেয় বাফুফে। বিজেএমসি তাদের সমস্যার কারণে ম্যাচটি খেলতে অপারগতা জানানোয় এই ব্যবস্থা। বারিধারাকে মাঠে আসতে বারণ করে বাফুফে। তবে বারিধারা নির্ধারিত সময়ে বঙ্গবন্ধু স্টেডিয়ামে এসে তিন পয়েন্ট দাবি করেছে। এ নিয়ে জল ঘোলা হলো অনেকটাই। প্রতিকার চেয়ে বাফুফে সভাপতির কাছে চিঠিও দিয়েছে পয়েন্ট তালিকার তলানির দল বারিধারা। লিগ ফের শুরু হবে ৪ জুলাই।