খেলতে পারবেন আবিদাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্সেলোনার ফরাসি ডিফেন্ডার এরিক আবিদালকে বড় সুসংবাদটি দিলেন তাঁর চিকিৎসক হুয়ান কার্লোস গার্সিয়া-ভাদেকাসাস। গত এপ্রিলে সফল অস্ত্রোপচারে যকৃৎ প্রতিস্থাপনের পর এখন পুনর্বাসনে আছেন আবিদাল। গার্সিয়া-ভাদেকাসাস বলছেন, আবিদাল আবার হয়তো ফুটবলে ফিরতে পারবেন। অথচ অস্ত্রোপচারের আগে এই শল্যবিদই আশঙ্কা প্রকাশ করেছিলেন, অস্ত্রোপচারের মধ্য দিয়েই শেষ হয়ে যেতে পারে ৩২ বছর বয়সীর ক্যারিয়ার। কিন্তু এখন বলছেন, ‘এটা এখন তার ওপর নির্ভর করছে। তাকে থামিয়ে রাখার সাধ্য আমার নেই। চিকিৎসায় যদি এরিক ভালোভাবে সাড়া দেয়, তাহলে না ফেরার কোনো কারণ নেই।’ ওয়েবসাইট।