খেলবেন না আফ্রিদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পারিবারিক কারণে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলবেন না শহীদ আফ্রিদি। আগামী ৫ জানুয়ারি থেকে শুরু দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টি চ্যালেঞ্জ কাপে পাকিস্তানি অলরাউন্ডারের খেলার কথা ছিল নাইটসের হয়ে। চুক্তিটা হয়েছিল গত মাসেই। খেলবেন না জানিয়ে আফ্রিদি নাইটস কর্তৃপক্ষকে তাঁর বিকল্প নেওয়ার কথাও বলেছেন। আফ্রিদি না খেললেও দুই পাকিস্তানি সাঈদ আজমল (টাইটানস) ও সোহেল তানভির (লায়নস) খেলবেন দক্ষিণ আফ্রিকায়। ওয়েবসাইট।