খেলা থামিয়ে সেলফি তুললেন ভক্ত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খেলা থামিয়ে শারউয়িয়ের সঙ্গে সেলফি তুলছেন ভক্ত!
খেলা থামিয়ে শারউয়িয়ের সঙ্গে সেলফি তুলছেন ভক্ত!

সময় এখন সেলফির। প্রিয় তারকাকে কাছে পেলে তো কথাই নেই! কিন্তু কাছে না পেলে কি সেলফি তোলা হবে না? স্টেডিয়ামে খেলা দেখতে গিয়েছেন, প্রিয় তারকারা চোখের সামনে। অথচ সেলফি তোলার উপায় নেই। এ মিলান-ভক্ত অতসব ভাবনার মধ্যে নেই। ম্যাচের মধ্যেই খেলা থামিয়ে প্রিয় তারকার সঙ্গে সেলফি করে তবেই ছেড়েছেন!

প্রাক-মৌসুম ম্যাচ খেলতে রাতে মাঠে নেমেছিল এসি মিলান ও অলিম্পিয়াকস। ম্যাচের শেষ দিকে বিজ্ঞাপন বোর্ড পেরিয়ে আচমকা ঢুকে পড়লেন এক মিলান-ভক্ত। মিলান স্ট্রাইকার স্টেফান এল শারাউয়ির কাছে পৌঁছার আগেই পা হড়কে পড়ে গেলেন। এরপর উঠে শারউয়িকে নিয়ে শুরু হলো সেলফি তোলা।  ভক্তের সেলফি উপলক্ষে খেলাই বন্ধ! ছুটে এলেন রেফারি, একে একে মাঠের চারপাশ থেকে নিরাপত্তারক্ষীরা। ততক্ষণ যা হওয়ার হয়ে গেছে।

অপ্রীতিকর কিছু ঘটেনি। শারাউয়ি হাসিমুখেই সেলফি তুলেছেন ভক্তের সঙ্গে। আবদার যখন মিটেছে তখন আর কী! অতঃপর মধুরেণ সমাপয়েত্। তবে ম্যাচ শেষে এসি মিলান ভক্তের হাসিটা থাকেনি। অলিম্পিয়াকসের বিপক্ষে ৩-০ গোলে হেরেছে মিলান!

সেলফি তোলার ভিডিওটি দেখুন