খেলা শুরুর দু দিন আগে আবাসন নিয়ে চিন্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসট্যাসি জাতীয় স্কুল হকিতে চট্টগ্রাম বিভাগের ফাইনালে উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুল ও বান্দরবান ডনবক্স স্কুল। কাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুল ২-০ গোলে কুমিল্লা মডার্ন হাইস্কুলকে হারিয়েছে। ডনবক্স স্কুল ও রাঙামাটির খেলাটি ১-১ গোলে ড্র হয়েছে। বরিশাল বিভাগের আঞ্চলিক চ্যাম্পিয়ন হয়েছে পটুয়াখালী লতিফ মিউনিসিপ্যাল সেমিনারি স্কুল। কাল ফাইনালে তারা ৩-০ গোলে হারিয়েছে বরগুনা জেলা স্কুলকে। যদিও হেরেও বরগুনা জেলা স্কুল চূড়ান্ত পর্বে খেলবে চ্যাম্পিয়ন সেমিনারি স্কুলের সঙ্গে। রাজশাহী বিভাগের আঞ্চলিক ফাইনালে উঠেছে রাজশাহী কসবা হাইস্কুল ও দিনাজপুর পৌরসভা হাইস্কুল। কালকের খেলায় দিনাজপুর পৌরসভা হাইস্কুল ৬-০ গোলে পঞ্চগড় বিষ্ণুপ্রসাদ স্কুলকে এবং কসবা হাইস্কুল ১০-০ গোলে রংপুর জেলা কেরামতি স্কুলকে হারিয়েছে। আবাসন-সমস্যায় ফেডারেশন: বিভাগীয় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলগুলোকে নিয়ে আগামী পরশু মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শুরু হবে জাতীয় স্কুল হকির চূড়ান্ত পর্ব। কিন্তু এটি শুরুর দু দিন আগে ৬টি বিভাগের ১২টি দলের খেলোয়াড়দের আবাসন নিয়ে উদ্বিগ্ন হকি ফেডারেশন। স্টেডিয়ামের আবাসিক কক্ষগুলোতে ১০০টি সিট বরাদ্দের জন্য এরই মধ্যে জাতীয় ক্রীড়া পরিষদকে (এনএসসি) দুবার তাগাদা দিয়েছেন টুর্নামেন্টের প্রধান সমন্বয়ক হাসান উদ্দিন আহমেদ। কিন্তু মাত্র ২৫টি সিট বরাদ্দের আশ্বাস দিয়েছে এনএসসি।