খেলা সাড়ে সাতটায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইসিসির অফিশিয়াল সাইটে ম্যাচ শুরু হওয়ার সময় সন্ধ্যা সাড়ে সাতটা। অথচ টিকিটের গায়ে শুরুর সময়টা লেখা বেলা সাড়ে তিনটায়। আজ বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের খেলার সময় নিয়ে তৈরি হয়েছে এই ধোঁয়াশা। অনেক দর্শকই বিভ্রান্ত, খেলা আসলে শুরু হবে কয়টায়? খেলা শুরু হবে সাড়ে সাতটাতেই। আইসিসির সূচিতে রাউন্ড রবিন লিগে আজই শুধু ব্যতিক্রম, খেলা একটি এবং সেটি শুরু সন্ধ্যা সাড়ে সাতটায়। এ ছাড়া প্রতিদিন দুটি করে খেলা। যার প্রথমটি শুরু বেলা সাড়ে তিনটায়, পরেরটি সন্ধ্যা সাড়ে সাতটায়।