খেলা হয়নি পাল্লেকেলেতে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্বিতীয় দিনের খেলা আগেই শেষ হয়েছিল বৃষ্টিতে, একই কারণে কাল খেলাই হলো না। সকাল থেকেই টানা বৃষ্টি পাল্লেকেলেতে। কখনো গুঁড়ি গুঁড়ি, কখনো জোরোশোরে, টানা সারা দিন ধরেই চলল বৃষ্টি। বল মাঠে গড়ানো তো দূরের কথা, মাঠ পরিদর্শনই হতে পারেনি। স্থানীয় সময় দুপুর আড়াইটায় পরিত্যক্ত ঘোষণা করা হয় দিনের খেলা। আজ ৫ উইকেটে ২৪৪ রান নিয়েই খেলা শুরু করবে ওয়েস্ট ইন্ডিজ, তবে যদি বৃষ্টি না হয়! ওয়েবসাইট।