প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেরারি গাড়ির কর না দেওয়া নিয়ে শচীন টেন্ডুলকারকে কম ঝামেলা পোহাতে হয়নি! আইন-আদালত করে মওকুফ পেয়েছিলেন। যুক্তিসংগত কারণ দেখিয়ে পানির বিলও কি মওকুফ করিয়ে নিতে পারবেন? এবার পানির বিল বকেয়া তালিকায় নাম উঠেছে তাঁর। সম্প্রতি পানির বিল না দেওয়াদের একটা তালিকা প্রকাশ করেছে মুম্বাই সিটি করপোরেশন। মোট দুই লাখ বিল খেলাপির কাছে বকেয়া পাওনা এক হাজার কোটি রুপিরও বেশি। টেন্ডুলকার ছাড়াও শিবসেনা প্রতিষ্ঠাতা বাল ঠাকরে, সমাজবাদী পার্টির আবু আজমি, মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী এ আর আন্তুলের পরিবারের এক সদস্যসহ আরও অনেক বড় বড় নাম আছে। ওয়েবসাইট।