খেলার খুচরো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়েঙ্গারের আশা

আর্সেনাল সর্বশেষ শিরোপা জিতেছিল সেই ২০০৫ সালে। এবারও শূন্য হাতে মৌসুম শেষ করলে কোচ আর্সেন ওয়েঙ্গারের বিদায়ঘণ্টা হয়তো বেজেই যেত। এফএ কাপ জিতে ৯ বছরের শিরোপা-বন্ধ্যাত্ব ঘুচিয়ে সেই ওয়েঙ্গারই এখন আরও তিন বছরের জন্য চুক্তি নবায়নের ব্যাপারে আশাবাদী। এমনকি দুই কোটি ৪০ লাখ পাউন্ডের চুক্তিটা হয়ে যেতে পারে এ সপ্তাহেই। ওয়েবসাইট।

বার্সার নতুন কোচ ও মেসির চুক্তি

নতুন কোচ নিয়োগ দিতে দুই দিনও দেরি করল না বার্সেলোনা। শনিবার অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে শিরোপা হারানোর পরই কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন জেরার্ডো মার্টিনো। এই আর্জেন্টাইনের উত্তরসূরি হিসেবে গতকালই বার্সেলোনা নিয়োগ দিয়েছে দলের সাবেক স্ট্রাইকার লুইস এনরিকেকে। বার্সেলোনার হয়ে আট বছর খেলা ৪৪ বছর বয়সী সদ্য শেষ হওয়া মৌসুমে কোচ ছিলেন সেল্টা ভিগোর। চুক্তিটা হবে দুই বছরের৷ এদিকে গতকালই বহুল আলোচিত চুক্তি সই করেছেন লিওনেল মেসি৷ এএফপি৷

বেনফিকার ট্রেবল

ইউরোপা লিগ ফাইনালে হারের হতাশাকে পেছনে ফেলে অনন্য এক অর্জনের ইতিহাস গড়ল বেনফিকা৷ আর্জেন্টাইন মিডফিল্ডার নিকো গাইতানের গোলে রিও আভে এফসিকে হারিয়ে জিতে নিয়েছে পর্তুগিজ কাপ ৷ লিগ কাপ ও লিগ জিতেছে আগেই৷ ২০০৭-০৮ মৌসুমে লিগ কাপ শুরুর পর এই প্রথম ট্রেবল জিতল কোনো ক্লাব! এএফপি৷

১০০ পেরোনো জুভ

শিরোপা জিতেছে তিন ম্যাচ বাকি থাকতেই। গত সপ্তাহে রোমার ​িবপক্ষে ১-০ ব্যবধানে জয়ে জুভেন্টাস গড়ে ফেলে সিরি ‘আ’তে এক মৌসুমে সবচেয়ে বেশি (৩২) জয় ও সবচেয়ে বেশি (৯৯) পয়েন্ট—দু-দুটো রেকর্ড। পরশু লিগের শেষ ম্যাচে ক্যালিয়ারিকে ৩-০ গোলে হারিয়ে ইতালির প্রথম ক্লাব হিসেবে জুভেন্টাস পেরিয়ে গেল ১০০ পয়েন্টের মাইলফলকও (১০২)। এএফপি।