খেলার খুচরো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরলোর চোট
হরিষে বিষাদ বুঝি একেই বলে! দল এখন সিরি ‘আ’র শীর্ষে, আর এই সময়েই হারিয়ে ফেলতে হলো অন্যতম সেরা খেলোয়াড়কে। চোট পেয়ে এক মাসেরও বেশি সময়ের জন্য মাঠের বাইরে চলে গেছেন জুভেন্টাস মিডফিল্ডার আন্দ্রেয়া পিরলো। উদিনেসের সঙ্গে গত রোববারের ম্যাচে হাঁটুতে ব্যথা পেয়ে ১৩ মিনিট খেলেই উঠে গিয়েছিলেন। এখন জানা যাচ্ছে লিগামেন্টের চোট অন্তত ৪০ দিন বাইরে রাখবে পিরলোকে। গ্যালাতাসারাইয়ের সঙ্গে চ্যাম্পিয়নস লিগের মহাগুরুত্বপূর্ণ ম্যাচ তো সামনেই, মিস করবেন সিরি ‘আ’র তিনটি ম্যাচও। ওয়েবসাইট।
মিসবাহর টি-২০ আশা
ধীরগতির ব্যাটিংয়ের জন্য ওয়ানডে দলে তাঁর জায়গা নিয়ে প্রশ্ন ওঠে প্রায়ই। মিসবাহ-উল-হকের ব্যাটিং ঠিক ওয়ানডের সঙ্গে যায় না—পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা সমালোচনার হুল ফুটিয়ে যাচ্ছেন প্রতিনিয়তই। সেসবে কান না দিয়ে ওয়ানডে তো খেলে যাচ্ছেনই, মিসবাহ আবার ফিরতে চান টি-টোয়েন্টি দলেও। গতকাল লাহোরে পাকিস্তানের টেস্ট ও ওয়ানডে অধিনায়ক বলেছেন, ‘তরুণদের সুযোগ করে দিতে আমি আন্তর্জাতিক টি-২০ থেকে সরে দাঁড়িয়েছিলাম। তবে আমি ঘরোয়া টি-২০ খেলে যাচ্ছি। যদি নির্বাচকেরা এবং বোর্ড আমাকে আন্তর্জাতিক টি-২০ খেলাতে চায়, আমি আবার খেলব।’ মিসবাহ ৩৯টি টি-টোয়েন্টি ম্যাচের সর্বশেষটি খেলেছেন ২০১২ সালের ফেব্রুয়ারিতে। ওয়েবসাইট।

গঞ্জালো হিগুয়েইনের জোড়া গোলের আনন্দ। পরশু নাপোলি-লািসও ম্যাচে  রয়টার্স
গঞ্জালো হিগুয়েইনের জোড়া গোলের আনন্দ। পরশু নাপোলি-লািসও ম্যাচে রয়টার্স

হিগুয়েইনের জোড়া গোল
লিগ চ্যাম্পিয়নস লিগ মিলিয়ে সর্বশেষ তিন ম্যাচেই হার। গঞ্জালো হিগুয়েইনের জোড়া গোলে পরশু নাপোলি সেই হারের বৃত্ত থেকে বেরিয়ে এল লাৎসিওর বিপক্ষে ৪-২ গোলের জয়ে। স্কোরলাইন যা বোঝাচ্ছে, ম্যাচটা ছিল তার চেয়েও অনেক বেশি রোমাঞ্চকর। একসময় স্কোর ছিল ১-১। নাপোলি ৩-১ গোলে এগিয়ে যাওয়ার পর লাৎসিও ৩-২ করে ফেলেছিল। যোগ করা সময়ে নাপোলির চতুর্থ গোল। এই জয়ে দুইয়ে থাকা রোমার সঙ্গে পয়েন্টের ব্যবধান তিনে নামিয়ে এনেছে নাপোলি। ১৪ ম্যাচে ৩১ পয়েন্ট নাপোলির। ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে জুভেন্টাস। এএফপি।