খেলার খুচরো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতার হার

ব্যাটিংয়ে দুটি চার ও এক ছক্কায় ২২ বলে অপরাজিত ৩০। বোলিংয়ে তিন ওভারে ২৫ রান দিয়ে উইকেটশূন্য। আইপিএলে ব্যক্তিগতভাবে কালকের দিনটি ছিল সাকিব আল হাসানের জন্য মিশ্র অনুভূতির। তবে ম্যাচ শেষে হতাশাটাই বড় হয়েছে দল কলকাতা নাইট রাইডার্স হেরে যাওয়ায়। কলকাতাকে ৪ উইকেটে হারিয়ে দিল্লি ডেয়ারডেভিলস পেয়েছে প্রথম জয়। উথাপা (৪১ বলে ৫৫) ও মানিশ পান্ডে (৪২ বলে ৪৮) ও সাকিবের ব্যাটে ৫ উইকেটে ১৬৬ রান করে কলকাতা। দিনেশ কার্তিকের ৪০ বলে ৫৬ ও জেপি ডুমিনির ৩৫ বলে ৫২* রানে দিল্লি লক্ষ্যে পৌঁছে ৩ বল বাকি থাকতেই। অন্য ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে (১১৫/৯) ৭ উইকেট হারিয়ে টানা দ্বিতীয় জয় পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (১১৬/৩)। তথ্যসূত্র: ক্রিকইনফো।

চোটের কারণে রিয়াল মাদ্রিদের সর্বশেষ চারটি ম্যাচই খেলতে পারেননি। তবে রিয়াল-সমর্থকদের জন্য সুখবর, বায়ার্ন মিউনিখের বিপক্ষে আগামী বুধবারের চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনাল সামনে রেখে অনুশীলনে ফিরেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। শুধু রোনালদোই নন, পরশু দলের সঙ্গে অনুশীলন করেছেন চোটের কারণে মাঠের বাইরে থাকা ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্সেলোও। গত ১৮ মার্চ বরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে চোট পেয়ে মাঠ ছাড়েন রোনালদো। সেই থেকেই মাঠের বাইরে ছিলেন পর্তুগিজ ফরোয়ার্ড। তবে লিগ ও চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ গোলদাতাকে বায়ার্নের বিপক্ষে মাঠে নামাতে মরিয়া রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। রয়টার্স।

ডিয়েগো কস্তার গোল উদযাপন,  এএফপি
ডিয়েগো কস্তার গোল উদযাপন, এএফপি

হাতে উঠছে টিকিট

শুক্রবার সকাল থেকেই ঠায় লাইনে দাঁড়িয়ে ব্রাজিলিয়ান দুই ফুটবলভক্ত হোয়াও বস্কো ও ভ্যান্ডারসন বালবিনো। রিও ডি জেনিরোর বিখ্যাত মারাকানা স্টেডিয়ামও লোকে লোকারণ্য। খানিক পরেই যে মিলবে সোনার হরিণ বিশ্বকাপের টিকিট! ব্রাজিল বিশ্বকাপের জন্য ফিফা নিজস্ব ওয়েবসাইটে টিকিট ছাড়া শুরু করেছিল গত বছর থেকেই। পরশু সেই টিকিট ভাগ্যবানদের হাতে তুলে দেওয়া শুরু হয়েছে। এখন পর্যন্ত ১২টি আয়োজক শহরের দশটিতে টিকিট ছাড়া শুরু হয়েছে। রাজধানী ব্রাসিলিয়া ও দক্ষিণের শহর পোর্তো আলেগ্রেতে পাওয়া যাবে মে মাস থেকে। বিশ্বকাপের ২৫ লাখের বেশি টিকিট এর মধ্যেই বিক্রি হয়ে গেছে ফিফার ওয়েবসাইটের মাধ্যমে। এএফপি।