খেলার জন্য মানুষ কী না করে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ট্যুর ডি ফ্রান্সে অংশ নেওয়ার আগে ও পরে পলিইয়ানস্কির পায়ের অবস্থা। ছবি: ইনস্টাগ্রাম
ট্যুর ডি ফ্রান্সে অংশ নেওয়ার আগে ও পরে পলিইয়ানস্কির পায়ের অবস্থা। ছবি: ইনস্টাগ্রাম

‘আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব’—এমন কথা হরহামেশা শোনা যায় খেলাধুলায়। কথাটা যে আক্ষরিক অর্থেই নেন তাঁরা, সেটা হয়তো দর্শকদের বিশ্বাস হতে চায় না। পাবেল পলিইয়ানস্কির ছবি দেখে এখন থেকে সে বিশ্বাস ফিরে আসার কথা সবার। এখন উল্টো প্রশ্ন করতে পারেন, এত কষ্ট কীভাবে করেন খেলোয়াড়েরা! 

পোলিশ সাইক্লিস্ট পলিইয়ানস্কি এবার অংশ নিচ্ছেন ট্যুর ডি ফ্রান্সে। ১ জুলাই শুরু হওয়া এ রেস শেষ হবে ২৩ জুলাই। ২১ স্টেজে ভাগ করে হওয়া এ ‘দৌড়ে’ মোট ৩ হাজার ৫৪০ কিলোমিটার পথ পাড়ি দিতে হয় সাইক্লিস্টদের। ১৬ স্টেজ পার করার পর নিজের পায়ের অবস্থা দেখিয়ে একটি ছবি সবাইকে দেখিয়েছেন পলিইয়ানস্কি। পায়ের কিছু অংশ রক্তশূন্য, কিছু অংশ আবার রোদে পুড়ে ঝলসে যাওয়া। পেশি আর রক্তনালি ফেটে যেন বেরিয়ে আসতে চাইছে চামড়ার আবরণ! ছবিটা দেখিয়ে পলিইয়ানস্কি লিখেছেন, ‘১৬ স্টেজের পর আমার পা একটু ক্লান্ত মনে হচ্ছে!’
আল্পস পর্বতমালার অংশ কাল থেকে শুরু হয়েছে। একেই পুরো ট্যুরের সবচেয়ে কঠিন অংশ মানেন অনেকে। ২৩ জুলাইয়ের পর পলিইয়ানস্কি কী ছবি দেখান, সেটি দেখতে অপেক্ষায় থাকুন! সূত্র: মার্কা।