খেলার জায়গা চায় ব্রাজিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম ম্যাচে ব্রাজিল ঠিক ব্রাজিলের মতো খেলতে পারেনি। উত্তর কোরিয়ার ঠাসবুনুনির রক্ষণ ব্রাজিলের খেলার সৌন্দর্যটাকে ঠিকমতো খুলতে দেয়নি। তবে আজ ‘জোগো বনিতো’র কিছু ঝলক দেখবে জোহানেসবার্গের সকার সিটি স্টেডিয়াম। দাগের ওপারে আইভরিকোস্ট থাকবে বলেই ব্রাজিলের ধারণা, এই ম্যাচে ওমন চোখ-মুখ বুজে রক্ষণাত্মক খেলার চেষ্টা করবে না প্রতিপক্ষ।গ্রুপ অব ডেথের দুই বড় ম্যাচের প্রথমটি হয়ে যাচ্ছে আজ। দিদিয়ের দ্রগবা, সলোমন কালু, ইয়া তোরেদের মতো তারকাদের নিয়ে গড়া দলটি আক্রমণাত্মক ফুটবল খেলবে বলে আশা করছেন হুলিও ব্যাপটিস্টা। ব্রাজিলের এই মিডফিল্ডার বলেছেন, ‘আমার ধারণা, ওরা আমাদের সঙ্গে পাল্লা দেওয়ার চেষ্টাই করবে। রক্ষণের চেয়ে খেলার দিকেই বেশি মনোযোগী হবে। নিজেদের খেলাটা খেলার জন্য ব্রাজিল তাই যথেষ্ট সুযোগ পাবে।’ব্যাপটিস্টার এমন মন্তব্য অর্থপূর্ণই মনে হচ্ছে। কারণ, দুদিন আগেই আইভরিকোস্টের কৌশল কী হবে এমন প্রশ্নের জবাবে চেলসি তারকা কালু বলে গিয়েছিলেন, ব্রাজিলকে তাঁরা তাঁদের স্বাভাবিক খেলা খেলতে দেবেন না। উত্তর কোরিয়ার কাছে অনুপ্রেরণা খুঁজে ব্রাজিলকে আজও হতাশ করে দেওয়ার লক্ষ্যই নাকি তাঁদের।কাকার কারণে সাইড বেঞ্চের দর্শক হয়ে থাকা ব্যাপটিস্টা অবশ্য মনে করেন, চাইলেও আইভরিয়ানদের পক্ষে অতিরক্ষণাত্মক খেলা সম্ভব নয়। কারণ, সেটি তাদের ধাতে নেই। এটি একই সঙ্গে ব্রাজিলের জন্য আশা এবং ভয়ের কথা বলেই মনে করেন রোমার মিডফিল্ডার, ‘এই ম্যাচটাই আমাদের জন্য সবচেয়ে কঠিন ম্যাচ। কারণ, আইভরিকোস্ট তাদের খেলাটাই খেলবে। ওদের খেলোয়াড়েরা শারীরিকভাবেও খুবই শক্তিশালী। বেশির ভাগই ইউরোপের ক্লাব ফুটবলে খেলে। ওরা আমাদের খেলার ধরনও ভালো করেই জানে।’আইভরিকোস্ট যে ছক আঁটছে, সেই ছকেই তাদের বধ করার পরিকল্পনা করছে ব্রাজিলও, ‘ওদের বেশির ভাগ খেলোয়াড়কেই আমরা চিনি। পাশাপাশি কোচও নিশ্চয়ই ওদের ম্যাচের ভিডিও আমাদের দেবেন, কৌশল ঠিক করবেন। আমরা ওদেরকে ওদের খেলাটা খেলতে দেব না।’ব্রাজিলের প্রতিনিধি হিসেবে এত কথা বলে গেলেন যিনি সংবাদ সম্মেলনে, সেই ব্যাপটিস্টা মাঠেও থাকবেন তো? কাকার ফর্মহীনতার কারণে অনেকেই বলছেন ব্যাপটিস্টাকে একটা সুযোগ দিয়ে দেখা উচিত কার্লোস দুঙ্গার। তবে ব্যাপটিস্টা নিজে বলছেন, কাকা তাঁর সেরাটা ফিরে পাওয়ার একদম কাছাকাছি দাঁড়িয়ে, ‘ওর সবচেয়ে কঠিন সময়টা ছিল ইনজুরি থেকে পুনর্বাসন। সেটা সে পেছনে ফেলে এসেছে। এখন ও দারুণ ফর্মেই আছে। আমাদের সাহায্য করতে সম্ভাব্য সবকিছু ও করবে।’ ওয়েবসাইট।ব্রাজিল-আইভরিকোস্টমিশেল বাস্তোসমাঠের বাস্তোসকে দেখে রবার্তো কার্লোসের কথা মনে পড়বেই। কার্লোসের মতোই রক্ষণ সামলানোর পাশাপাশি দ্রুতগতিতে উঠতে পারেন আক্রমণে, পছন্দ করেন দূর থেকে আচমকা গোলে শট নিতে। গত মৌসুমে লিঁওর হয়ে দুর্দান্ত খেলে দলে এসেছেন মার্সেলোকে টপকে। প্রথম ম্যাচে প্রত্যাশামতো খেলতে পারেননি, আজ পুরোপুরি মেলে ধরতে পারেন নিজেকে।জারভিনহোফিফার সেরা ছিলেন রোনালদো, কিন্তু অনেকের মতেই পর্তুগাল-আইভরিকোস্ট ম্যাচের সেরা ছিলেন জারভিনহো। স্কিল, গতি আর ক্ষিপ্রতায় বারবার বেগ দিয়েছেন পর্তুগালের শক্তিশালী ডিফেন্সকে। দারুণ বৈচিত্র্যময় ফুটবলার, খেলতে পারেন মাঝমাঠের সামনে-পেছনে বা দুই উইংয়েই। আজও চোখ রাখুন দারুণ প্রতিভাবান এই ২৩ বছর বয়সীর দিকে।