খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে শেবাগ: পিটারসেন
খেলার মোড় ঘুরিয়ে দিতে জুড়ি নেই তাঁর। একা লড়াই করে ইংল্যান্ডকে জয় এনে দিয়েছেন অনেকবার। তবে খেলায় এ কাজটি করার ক্ষেত্রে কেভিন পিটারসেন এগিয়ে রাখছেন ভারতের বিধ্বংসী ব্যাটসম্যান বীরেন্দর শেবাগকে।‘আজকের দিনে অল্প কয়েকজন ক্রিকেটার আছে, যারা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। আমি তাদের খেলা মুগ্ধ হয়ে দেখি। শেবাগ তাদের অন্যতম। টেস্ট বা ওয়ানডে যা-ই হোক, ১০-১৫ ওভারের মধ্যেই ও খেলা বদলে দিতে পারে’—বলেছেন পিটারসেন।এরপর পিটারসেন করেন, ‘শেবাগের মতো একই কাজ করতে পারে ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। এই দুই ব্যাটসম্যানের খেলা দেখতে, তাদের বিরুদ্ধে খেলতে আমি ভালোবাসি।’কিন্তু খেলার বদলে দেওয়ার মানে কী? প্রশ্নটা খোলাসা করেছেন ৩০ বছর বয়সী পিটারসেন নিজেই, ‘আমার কাছে খেলা বদলে দেওয়া মানে নতুন কিছু আনার চেষ্টা। এমন তাজা কিছু, যা দলের প্রয়োজন। বর্তমান প্রতিযোগিতামূলক সময়ে বাউন্ডারি হাঁকিয়ে প্রতিপক্ষকে চমকে দেওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ।’ পিটিআই।