খেলায় দুর্নীতি, চীনে ২১ জনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচপাতানো ও ব্যাপক দুর্নীতির অভিযোগে আজ শনিবার ২১ জনকে কারাদণ্ড দিয়েছেন চীনের একটি আদালত। দণ্ডপ্রাপ্তদের মধ্যে ফুটবল দলের সাবেক প্রধান এবং রেফারিং বিভাগের একজন পরিচালকও রয়েছেন।রয়টার্স জানিয়েছে, চীনা ফুটবল অ্যাসোসিয়েশনের সাবেক উপপ্রধান ইয়াং ইয়িমিনকে ১০ বছর ছয় মাস কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে দুই লাখ ইউয়ান (৩২ হাজার পাউন্ড) জরিমানা করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, ঘরোয়া ক্লাব থেকে ও ব্যক্তি পর্যায়ে বিভিন্ন সময় মোট সাড়ে ১২ লাখ ইউয়ান ঘুষ নিয়েছেন তিনি।এই শাস্তির বিরুদ্ধে ইয়াং আপিল করবেন না বলে চীনের সংবাদ সংস্থা সিনহুয়াকে জানিয়েছেন তাঁর আইনজীবী ওয়েং সুঝিং। তিনি বলেন, এই শাস্তি বেশি কিছু নয়। সরকারি কর্মকর্তা হয়েও ঘুষ নিয়েছিলেন ইয়াং। সরকারি চাকরি করে ঘুষ নেওয়ার শাস্তি মৃত্যুদণ্ডও হতে পারত।চীনা ফুটবল অ্যাসোসিয়েশনের রেফারিং বিভাগের সাবেক পরিচালক ঝ্যাং ঝিয়াংকিয়াংকে ১২ বছরের কারাদণ্ড এবং দুই লাখ ৫০ হাজার ইউয়ান জরিমানা করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, ঘরোয়া ফুটবলের বেশ কয়েকটি প্রতিযোগিতায় বিভিন্ন ক্লাবের কাছে ঘুষ নিয়েছেন তিনি। সিনহুয়া জানায়, এই শাস্তির বিপক্ষে ঝ্যাংয়েরও আপিলের আগ্রহ নেই।