খেলোয়াড় ছেড়েছে শেখ জামালও
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত মঙ্গলবার শুরু হওয়া ফুটবল দলের ক্যাম্পে খেলোয়াড় ছাড়বে না বলে বেঁকে বসেছিল দুটি দল। দেনদরবারের পর শেখ রাসেল তাদের দুই খেলোয়াড়কে ক্যাম্পে পাঠিয়েছে গত বুধবার। সেই পথ ধরে কাল সকালে শেখ জামাল ধানমন্ডিও তাদের সাত খেলোয়াড়কে ক্যাম্পে পাঠিয়েছে। এতে সমাধান হলো সমস্যার। নেপাল যাওয়ার ৪৮ ঘণ্টা আগে অনূর্ধ্ব-২৩ দলের সব খেলোয়াড়কে পেয়েছেন কোচ সাইফুল বারী। কালই তিনি চূড়ান্ত করে ফেলেছেন ২০ জনের দল। এতেও নেপালের পোখারায় শাফাল পোখারা কাপের জন্য বাংলাদেশ দলটা গঠন করা যাচ্ছিল না। শেষ পর্যন্ত বাফুফে জুনিয়র একাদশ নাম নিয়ে আগামীকাল দুপুরে নেপাল যাবে বাংলাদেশ দল। বাংলাদেশ দল: শাখাওয়াত রনি, শহিদুল, শওকত, সোহেল রানা, মেজবাবুল, ইয়াসিন, মোবারক, শরিফুল, কেস্ট কুমার, তকলিচ, লিংকন, উত্তম, শাহেদ, আলমগীর রানা, রায়হান, মাকসুুদুর, ইয়ামিন, তৌহিদুল, সুলতান ও জামাল।