খেলোয়াড়দের জোর করবে না বিসিবি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরশুই জানা গিয়েছিল, বাংলাদেশের পাকিস্তান সফরটা প্রায় নিশ্চিত। বিসিবির ক্রিকেট পরিচালনা প্রধান এনায়েত হোসেন জানিয়েছিলেন, সবকিছু ঠিকঠাক থাকলে জানুয়ারির ৯-১০ তারিখে পাকিস্তানে সংক্ষিপ্ত সফরে যাবে বাংলাদেশ দল। কাল বিসিবির সভাপতি নাজমুল হাসানও জানালেন, আগামী মাসে বিপিএলের আগেই সম্ভবত হচ্ছে সফরটা। পিসিবির সঙ্গে এখন শেষ পর্যায়ের কথাবার্তা চলছে বলে ক্রিকইনফোকে জানিয়েছেন বিসিবির সভাপতি। পাকিস্তান সফরে দলগুলোর অনীহার মূল কারণ যেটি, সেই নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট বিসিবি। নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করে সন্তুষ্ট বিসিবি।তবে বিসিবির প্রধান জানিয়েছেন, কোনো খেলোয়াড় বা কোচিং স্টাফকে পাকিস্তানে যাওয়ার জন্য জোর করা হবে না, ‘শেষবার যখন এই নিয়ে (পাকিস্তান সফর) কথা উঠেছিল, আমরা খেলোয়াড়দের সঙ্গে কথা বলতে চেয়েছিলাম, যাতে তাদের মতামত জানতে পারি। আমরা বিদেশি স্টাফের সঙ্গেও কথা বলব, তবে তারা যাবে না বলেই মনে হচ্ছে। আমরা তাদের জোরও করব না।’নাজমুল হাসান এটাও বলেছেন, আইসিসি যদি নিরপেক্ষ আম্পায়ার দিতে না পারে, তবে বাংলাদেশ ও পাকিস্তান মিলেই ঠিক করবে ম্যাচ অফিশিয়াল। ওয়েবসাইট।