খোঁচাএবংজবাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বল তাড়া করতে গিয়ে ফিলিপে লুইসকে বিপজ্জনকভাবে ট্যাকল করলেন লুইস সুয়ারেজ। শাস্তি হিসেবে দেখলেন হলুদ কার্ড। পরশু বার্সা-অ্যাটলেটিকো ম্যাচে এ ব্যাপারটা সেখানেই চুকেবুকে যাওয়ার কথা। কিন্তু তা হয়নি। ম্যাচ শেষে অ্যাটলেটিকোর লুইস ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তাঁর রক্তাক্ত পায়ের ছবি। সঙ্গে সুয়ারেজকে খোঁচা দিয়ে একটা লাইনও লিখেছেন—‘ও তো আমাকে স্পর্শই করেনি!’ সরাসরি তাঁর নাম না নিলেও ব্যাপারটায় বেজায় চটেছেন সুয়ারেজ, ‘এটা পুরুষ মানুষের খেলা। আর মাঠের ঘটনা মাঠেই থাকা উচিত। সবকিছু সামাজিক যোগাযোগমাধ্যমে দিলে তো পুরো ব্যাপারটাই একটা সার্কাস হয়ে যাবে।’ গত জানুয়ারিতে লিগ ম্যাচে মেসিকে মারাত্মক ফাউল করে লুইস তিন ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন। সেটিও মনে করে দিয়েছেন সুয়ারেজ, ‘তখন তো মেসি ওর ছবি পোস্ট করেনি। কিছু হলেই যে সেটা এভাবে ঢোল পিটিয়ে বলে বেড়াতে হবে, সেটার কোনো মানে নেই।’ এএস।