খোঁচাখুঁচি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুরুটা অবশ্য আকাশ চোপড়াই করেছিলেন। বাউন্সারে মঈন আলীর দুর্বলতা নিয়ে একটি টুইট করেন সাবেক ভারতীয় ওপেনার। চেন্নাই টেস্টে বাউন্সার থেকে বাঁচতে মঈন কোনোমতে নিজেকে সরিয়ে নিচ্ছেন—এমন একটি ছবিও দিয়ে দেন সঙ্গে। জবাবে মঈন চোপড়ার টেস্ট ক্যারিয়ারের পরিসংখ্যান তুলে দিয়ে লিখলেন, ‘আপনার মতামতের জন্য ধন্যবাদ।’ যেন বলতে চাইলেন, এতই যদি বোঝো, তাহলে তোমার টেস্ট ক্যারিয়ার এমন সাদামাটা কেন? এর জবাবও চোপড়া দিয়েছেন। টুইটারেই লিখেছেন, ‘ধন্যবাদ ভাই। ভালো লাগছে যে আমার ক্যারিয়ার পরিসংখ্যানটাই শুধু তোমার অপছন্দ, লেখা নয়।’ দুজনের এই খোঁচাখুঁচি অবশ্য বেশি দীর্ঘ হয়নি। একটু বেশি বেশি হয়ে যাচ্ছে বুঝে মঈনই প্রথম দুঃখপ্রকাশ করেছেন। সেটা সানন্দে গ্রহণ করেছে চোপড়াও। জি নিউজ