খ্যাতির বিড়ম্বনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিওর সাঁতার পুলে রূপকথা লিখেছেন তিনি। সিঙ্গাপুরকে এনে দিয়েছেন অলিম্পিকের প্রথম সোনা। সেটিও আবার কিংবদন্তি মাইকেল ফেল্প্সকে হারিয়ে! কিন্তু কীর্তি গড়তে না গড়তেই খ্যাতির বিড়ম্বনায়ও পড়ে গেছেন জোসেপ স্কুলিং। সিঙ্গাপুরে এখন অনেক ছোট-বড় প্রতিষ্ঠান তাদের পণ্যের মডেল হিসেবে ব্যবহার করা শুরু করেছে স্কুলিংয়ের ছবি, কাট-আউট। এর বেশির ভাগই অবৈধ। ব্যাপারটা নজরে এসেছে সিঙ্গাপুর ন্যাশনাল অলিম্পিক কাউন্সিলেরও। স্কুলিংয়ের বিনা অনুমতিতে তাঁকে যেন কোনো প্রচারণায় ব্যবহার করা না হয়, সে জন্য সতর্কবার্তাও ছড়িয়ে দিয়েছে তারা। এরই মধ্যে যাঁরা অবৈধভাবে নিজেদের প্রতিষ্ঠানের প্রচারণায় স্কুলিংয়ের ছবি ব্যবহার করছেন, তাঁদেরও বলা হয়েছে সেসব সরিয়ে নিতে। এএফপি।