খ্যাপা ম্যারাডোনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিন বছর আগেও ছিলেন ডিয়েগো ম্যারাডোনার নয়নের মণি। ম্যারাডোনা তখন সার্জিও আগুয়েরো বলতে অজ্ঞান! আগুয়েরো যে ম্যারাডোনা-কন্যা জিয়ান্নিনার স্বামী। বেঞ্জামিন নামে ফুটফুটে ছেলেও হলো তাঁদের। কিন্তু দুই বছর পরই বিচ্ছেদ হয়ে গেল দুজনের। সেটা নিশ্চয়ই খুব মধুরভাবে হয়নি। এর পর থেকেই আগুয়েরোর নাম শুনতে পারেন না ম্যারাডোনা! আক্রোশটা যে কতটা বেশি, সেটা বোঝা গেল রোববার রাতে। রোমে দাতব্য ম্যাচ খেলে ছুটি কাটাতে ম্যারাডোনা গিয়েছিলেন ক্রোয়েশিয়ার দুব্রোভনিকে। সেখানে একটি নৈশ ক্লাব থেকে বেরিয়ে আসার সময় কে যেন আগুয়েরোকে নিয়ে তাঁকে কিছু একটা বলে বসেন। ব্যস, খেপেটেপে একাকার আর্জেন্টাইন কিংবদন্তি। অশ্রাব্য সব কথা বলতে থাকেন আগুয়েরোর নামে। ওই লোকের সঙ্গে হাতাহাতিই প্রায় হয়ে যাচ্ছিল। বন্ধু-বান্ধব ম্যারাডোনাকে নিরস্ত করেন বলে রক্ষা। মার্কা।