গঠনতন্ত্র নিয়ে বিসিবির বক্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আধুনিক ক্রীড়া ব্যবস্থাপনার সব দাবিই পূরণ করে বিসিবির সর্বশেষ সংশোধিত গঠনতন্ত্র—যত সমালোচনাই হোক, বাংলাদেশ ক্রিকেট বোর্ড অন্তত এটাই মনে করে।গত পরশু ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় বিসিবির সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী গঠনতন্ত্রের ব্যাপারে বিসিবির অবস্থান জানতে চেয়েছেন। এনএসসি কর্তৃক সর্বশেষ সংশোধনীগুলোকে ‘অগণতান্ত্রিক’ ও ‘অনৈতিক’ দাবি করে তিনি বলেন, ‘ক্রিকেট বোর্ডকে তাদের অবস্থান স্পষ্ট করতে হবে। সবাই বিষয়টা নিয়ে কথা বললেও বিসিবি এখনো নীরব। নির্বাচিত কমিটি থাকলে হয়তো এনএসসির সংশোধনীর প্রতিবাদ করত।’গঠনতন্ত্র সম্পর্কে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি তাদের বক্তব্য জানাল পরদিনই। কাল বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বিসিবি দৃঢ়ভাবে বিশ্বাস করে, জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) অনুমোদিত গঠনতন্ত্র আধুনিক ক্রীড়া ব্যবস্থাপনার সব দাবি পূরণ করে এবং খেলা পরিচালনার জন্য উপযোগী। সংশোধিত গঠনতন্ত্রের জন্য বিসিবি এনএসসিকে ধন্যবাদ জানায়। আশা করা যায়, এই গঠনতন্ত্র বোর্ডকে আরও বেশি গতিশীল ও স্বচ্ছ করে তুলবে।’বলা হয়েছে, ভুল বোঝাবুঝি নিরসনে গঠনতন্ত্রের ব্যাপারে বিসিবি অচিরেই নিজস্ব মতামত জানাবে।