গণক গরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আয়াক্স সমর্থকেরা উদ্‌যাপনের সব প্রস্তুতি নিয়েই মাঠে যেতে পারেন। তাঁদের দল জেতার সম্ভাবনা যে ৮৫ শতাংশ! গণক ‘সিটিয়ে’র ভবিষ্যদ্বাণীই এমন। ভাবছেন, সিটিয়ে আবার কে? কে না, প্রশ্নটা হবে সিটিয়ে কী? এটি হল্যান্ডের বিখ্যাত ভবিষ্যদ্বক্তা গরু। এর আগে ডাচ্‌ নির্বাচনে ১১ জন প্রার্থীকে নিয়ে নিখুঁত ভবিষ্যদ্বাণী করেছে চারপেয়ে প্রাণীটি। ফুটবলের ভবিষ্যদ্বাণীতেও হল্যান্ডে নাম-ডাক আছে তার। তার নামে একটা ফেসবুক পেজও আছে, যাতে আবার আছে ১ হাজার ১০০ লাইক! এই পেজেই একটা ভিডিওতে দেখা যায়, ইউনাইটেড ও আয়াক্স দুই ক্লাবের লোগো-সংবলিত বালতির মধ্য থেকে আয়াক্সের বালতিটি থেকেই খাবার খেয়েছে সিটিয়ে। কিন্তু আয়াক্সের জয়ের সম্ভাবনা তবু ৮৫ শতাংশ কেন? এর আগে ভবিষ্যদ্বাণীতে যে ১৫ শতাংশ সময় ভুলও করেছে সিটিয়ে। দ্য সান।