গণকের চোখে
বিশ্বকাপ নিয়ে ভবিষ্যদ্বাণীর সুযোগ প্রায় শেষ পর্যায়ে। আর মাত্র একটা ম্যাচ। এবার আলোচনায় আসা জ্যোতিষীদের ফাইনাল নিয়ে ভবিষ্যদ্বাণী অবশ্য যথেষ্ট বিভ্রান্তিকর।
দুবাইয়ের উট বলছে, আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে। আবার জার্মানির হাতি নেলি বলছে, চতুর্থবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হবে জার্মানি। নকআউট পর্বে এ পর্যন্ত সবগুলো ম্যাচের সঠিক ভবিষ্যদ্বাণী করা মাইক্রোসফটের আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্ট ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট কোর্টানা অবশ্য ফাইনালের ব্যাপারে নিজেই ধন্দে আছে। কে জিতবে মারাকানায়? এই প্রশ্নে কোর্টানার জবাব, ‘সম্ভবত জার্মানি। তবে কিছুই বলা যাচ্ছে না। এই সুন্দরতম খেলাটিতে কখন কী হয়, তা কে বলতে পারে!’ কিন্তু ভবিষ্যদ্বাণীর এ পর্যন্ত শতভাগ সাফল্যের রেকর্ড যার সেই কোর্টানা হঠাৎ কেন এমন ধন্দে পড়ে গেল? মজা করে অনেকে বলছেন, এটা হয়েছে মেসির কারণে।
যে ম্যাচে মেসি খেলবেন সেখানে কী হবে, সেটা আগে থেকে বলার সাধ্য কার!