গণমাধ্যম ও ভক্তদের এড়িয়ে চলছেন ভারতীয় ক্রিকেটাররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৬ ডিসেম্বর বক্সিং ডে টেস্ট শুরুর দিনও অস্ট্রেলীয় ও ভারতীয় ক্রিকেটাররা ছিলেন উজ্জীবিত, প্রাণোচ্ছল। অস্ট্রেলিয়া দলের চিত্রটা আগের মতোই রয়েছে। তবে অল্প এই কয়েক দিনের ব্যবধানে পুরোপুরি পাল্টে গেছে ভারতীয় দলের চিত্র।আগামী ৩ জানুয়ারি মাঠে গড়াবে দ্বিতীয় টেস্ট। এ টেস্টকে সামনে রেখে আগের মতোই মাঠে অনুশীলন করে যাচ্ছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। কঠোর পরিশ্রমের মধ্যেও ক্রিকেটারদের মধ্যে চাঙাভাব। অন্যদিকে ভারতীয় ক্রিকেটাররা অনুশীলন করছেন ইনডোরে।টাইমস অব ইন্ডিয়া অনলাইনের খবরে প্রকাশ,অধিনায়কসহ ভারতের প্রায় সব ক্রিকেটার নিজেদের হোটেলের ভেতরে আবদ্ধ রাখছেন। নানা ‘বিব্রতকর’ প্রশ্ন থেকে দূরে থাকতে এড়িয়ে চলছেন গণমাধ্যমকে। এমনকি ক্রিকেটাররা দেখা দিচ্ছেন না ভক্তদেরও। ওয়েবসাইট।