গণসচেতনতায় ক্রীড়া লেখক সমিতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপ উপলক্ষে ‘আমরাও পারি’ স্লোগান নিয়ে গণসচেতনতামূলক কাজ করবে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি। বিশ্বকাপের সময় ঢাকা শহর পরিচ্ছন্ন রাখার আহ্বানই এর উদ্দেশ্য। পৃষ্ঠপোষণা করছে মেট্রো প্রপার্টিজ লিমিটেড। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম এবং আগামীকাল বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে শোভাযাত্রা বের করা হবে। কাল এক সংবাদ সম্মেলনে জানানো হয় এই কর্মসূচি।