গতির ঝড়ে জিতল রাজস্থান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজস্থান রয়্যালসের একাদশে পাঁচ পেসার, স্পিনার নেই একজনও! খেলা শুরুর পর অবশ্য বিস্ময়টা কমল। জয়পুরের গতিময়, বাউন্সি উইকেট মনে করিয়ে দিচ্ছিল পার্থকে! রাজস্থান জিতল গতির ঝড় তুলেই। ৪৪ রানে তুলে নিয়েছিল কলকাতার নাইট রাইডার্সের ৫ উইকেট। ধ্বংসস্তূপে বুক চিতিয়ে লড়েছেন মরগান, কিন্তু জেতাতে পারেননি দলকে। রাজস্থান জিতেছে ১৯ রানে। ওয়েবসাইট।শুরুতে আঘাত হানেন রাহুল শুক্লা, এক ওভারে তুলে নেন বিসলা ও ক্যালিসকে। সিদ্ধার্থ ত্রিবেদী এক ওভারেই ফেরান গম্ভীর ও তিওয়ারিকে; পাঠানকে কুপার। সেখান থেকে মরগানের ৩৮ বলে ৫১ কলকাতাকে আশা দেখালেও জয় দিতে পারেনি। রাজস্থানের ৫ পেসার ভাগাভাগি করেছেন ১০ উইকেট, ত্রিবেদি ও কুপার তিনটি করে। প্রথমে ব্যাট করে রাজস্থান ১৪৪ করতে পেরেছিল হজের ৩১ বলে ৪৬ ও রাহানের ৩৪ বলে ৩৬ রানে।