প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেশ লম্বা ছুটিটা অযাচিতভাবে পাওয়া। বিশ্বকাপের প্রথম রাউন্ডেই বাদ পড়েছে পর্তুগাল। তাই নতুন ফুটবল মৌসুম শুরুর আগে ঘুরতে বেরিয়ে পড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো। পাড়ি জমালেন গ্রিক দ্বীপ মিকোনোসে। বিশ্ব মাতাতে এসে নিজেরাই মাত, দুঃখ ভোলারও একটা সুযোগ পাবেন। ব্রাজিল থেকে দেশে ফিরেই গত শনিবার মিকোনোসে গেছেন ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার। ইজিয়ান সাগরের নয়নাভিরাম এই দ্বীপে বন্ধুবান্ধব নিয়ে সময় কাটাচ্ছেন সিআর সেভেন। তবে এই সফরে তাঁর সঙ্গে নেই বান্ধবী ইরিনা শায়াক। বিলাসবহুল ইয়টে চড়ে আশপাশের অন্য দ্বীপগুলোতেও যাওয়ার কথা রোনালদোর। আইএএনএস।