গন্তব্য জাপান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফুটবলারদের সবচেয়ে বড় শত্রু কী? উত্তরটা সোজা, বয়স! যত বড় খেলোয়াড়ই হন বুড়িয়ে গেলে বড় ক্লাবে ব্রাত্য হয়ে পড়েন সবাই। আজকাল অবশ্য বয়সী ফুটবলারদের এই দুশ্চিন্তাটা একটু কমেছে। কাতার, চীন, যুক্তরাষ্ট্রের মতো দেশগুলোকে অনেকেই বানাচ্ছেন নতুন ঠিকানা। ডিয়েগো ফোরলান অবশ্য একটু অন্য পথে হাঁটলেন। উরুগুয়ে স্ট্রাইকার বেছে নিয়েছেন জাপানকে। ব্রাজিলের ইন্টারন্যাসিওনাল ছেড়ে ৩৪ বছর বয়সী ফোরলান যাচ্ছেন জাপানের সেরেজো ওসাকাতে। নিশ্চয়ই কাঁড়িকাঁড়ি ইয়েন পাবেন। গত বিশ্বকাপের সোনার বলজয়ী খেলোয়াড় বলে কথা! এএফপি।