গম্ভীর লক্ষ্মণ ইশান্তকে ফিরে পেল ভারত
ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টের দলে ছিলেন না গৌতম গম্ভীর, ভিভিএস লক্ষ্মণ ও ইশান্ত শর্মা। ভারতের এই তিন ক্রিকেটারই ফিরেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন টেস্ট সিরিজের ১৫ সদস্যের দলে। আগামী ৪ নভেম্বর আহমেদাবাদে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।অস্ট্রেলিয়ার বিপক্ষে মোহালি টেস্টে ইনজুরিতে পড়েছিলেন গম্ভীর, লক্ষ্মণ ও ইশান্ত। গম্ভীর ও ইশান্ত পড়েন হাঁটুর ইনজুরিতে, লক্ষ্মণের ছিল পিঠের সমস্যা। বেঙ্গালুরুতে হওয়া দ্বিতীয় টেস্টে মাঠের বাইরে থেকেছেন তিনজনই। তবে ওই টেস্টে লক্ষ্মণ-গম্ভীরের অভাব বুঝতে দেননি চেতেশ্বর পূজারা ও মুরালি বিজয়। নিউজিল্যান্ড সিরিজের দলেও জায়গা ধরে রেখেছেন তাঁরা। ওয়েবসাইট।ভারতের টেস্ট দল: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), বীরেন্দর শেবাগ (সহ-অধিনায়ক), গৌতম গম্ভীর, সুরেশ রায়না, চেতেশ্বর পূজারা, মুরালি বিজয়, রাহুল দ্রাবিড়, শচীন টেন্ডুলকার, ভিভিএস লক্ষ্মণ, হরভজন সিং, জহির খান, ইশান্ত শর্মা, শ্রীশান্ত, প্রজ্ঞান ওঝা ও অমিত মিশ্র।