গম্ভীরকে নিয়ে সংশয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাঁ-হাতে চোট পেয়েছিলেন সেঞ্চুরিয়ন টেস্টে। এরপর ভারতীয় দল যে তিন দিন অনুশীলন করেছে, তার প্রতিটিতেই অংশ নিয়েছেন গৌতম গম্ভীর। তার পরও কাল থেকে ডারবানে শুরু হতে যাওয়া বক্সিং ডে টেস্টে ভারতের এই উদ্বোধনী ব্যাটসম্যানের খেলতে পারা নিয়ে সংশয় রয়েছে।ক্রিকইনফো জানিয়েছে, অনুশীলনের একটা বড় সময় ধরে গম্ভীরকে বাঁ-হাতে বরফের প্যাক নিতে দেখা গেছে। শেষ পর্যন্ত এই উদ্বোধনী ব্যাটসম্যান খেলতে না পারলে তাঁর জায়গায় নেওয়া হতে পারে মুরালি বিজয়কে। সেঞ্চুরিয়ন টেস্টে ইনিংস ব্যবধানে হেরে যাওয়ায় পাঁচ ম্যাচের সিরিজে ১-০ তে পিছিয়ে আছে ভারত। নতুন বছর শুরু হওয়ার আগে নিজেদের সমতায় আনার স্বপ্ন দেখছে মহেন্দ্র সিং ধোনির দল।