গম্ভীরের ব্যাটে হেসে-খেলে জয় ভারতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়টা এভাবে আসবে, ভারতীয় দলের একেবারে অন্ধভক্তরাও কল্পনা করেছিলেন কি না, সন্দেহ রয়েছে। নিউজিল্যান্ডের মতো দলের বিপক্ষে ২৫৯ রান তাড়া করতে নেমে ৮ উইকেটে জয়। তা-ও আবার সাত ওভার বাকি থাকতেই! অনেকটা অবিশ্বাস্য হলেও অধিনায়ক গৌতম গম্ভীরের অপরাজিত সেঞ্চুরির ওপর ভর করে হেসে-খেলেই জয় তুলে নিয়েছে ভারতীয় দল।পাঁচ ম্যাচের সিরিজে ভারতের ২-০ তে এগিয়ে যাওয়ার ম্যাচে মার্টিন গাপটিলের (৭০) ও স্কট স্টাইরিসের (৫৯) ব্যাটের ওপর ভর করে ৮ উইকেট হারিয়ে ২৫৮ রান তোলে নিউজিল্যান্ড। ভারতের হয়ে চারটি উইকেট লাভ করেন শ্রীশান্ত।জয়ের জন্য প্রয়োজন ২৫৯ রান। কিউই বোলারদের চ্যালেঞ্জ জানিয়ে জয়টা সহজে আসার কথা ছিল না। কিন্তু কীসের কি! বেশি দূর যেতে হয়নি। জয় তুলে নিয়েছেন ভারতের টপ অর্ডার ব্যাটসম্যানরাই।উদ্বোধনী জুটিতে গৌতম গম্ভীর ও মুরালি বিজয় তোলেন ৮৭ রান। ৩৩ রান করে ভেট্টোরির শিকার বিজয়। সাজঘরে ফেরার আগে বিরাট কোহলি করেছেন ৬৪ রান। আর অসাধারণ জয় নিশ্চিত করে গম্ভীর অপরাজিত ছিলেন ১৩৮ রানে। ক্রিকইনফো।