প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোরবানির মৌসুমে বাংলাদেশেই লাখ টাকায় গরু বিকোয় অনেক। রজার ফেদেরারের গরুর দাম লাখ-টাখ ছাড়িয়ে অনেক দূর চলে যাওয়া উচিত। সেটাই হয়েছে, টেনিস মহাতারকার গরুটি বিকিয়েছে প্রায় সাড়ে তিন লাখ টাকায়। ডিজিরি নামের গাভিটি গত মাসে উপহার পেয়েছিলেন স্টাডের টুর্নামেন্ট আয়োজকদের কাছ থেকে। সেটাকে নিলামে তুলেছিলেন ফেদেরার, তাতেই পাওয়া গেছে এই দাম। টাকাটা অবশ্য ফেদেরার নেবেন না, যাবে দাতব্য তহবিলে। মজার ব্যাপার, এই নিলামে ওঠা ৪১টি গরুর মধ্যে ফেদেরারেরটার চেয়েও দামি গরু ছিল। লিওনরে নামের একটি গরুর দাম উঠেছে প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা। ওয়েবসাইট।