গল টেস্টে বৃষ্টির বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলায় বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় শুরু হওয়ার কথা থাকলেও রাতভর বৃষ্টিতে এই রিপোর্ট লেখা পর্যন্ত খেলা মাঠে গড়ায়নি। মাঠ ঢেকে রাখা হয়েছে, মাঝেমধ্যে গুঁড়ি বৃষ্টি হচ্ছে।জুলাই মাস শ্রীলঙ্কায় বর্ষাকাল। আর এই বর্ষার কবলে পড়েছে গল টেস্ট। বৃষ্টির কারণে প্রথম দিনে পুরো খেলা হয়নি। নির্ধারিত ৯০ ওভারের মধ্যে খেলা হয়েছে ৬৮ ওভার। দ্বিতীয় দিনের খেলাও পড়ে গেছে অনিশ্চয়তার মধ্যে। ক্রিকইনফো জানিয়েছে, আম্পায়াররা এখন পর্যন্ত দ্বিতীয় দিনের খেলা নিয়ে কোনো মন্তব্য করেননি। প্রথম দিন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ছিল দুই উইকেটে ২৫৬ রান। সেঞ্চুরি পেয়েছেন থারাঙ্গা পারানাভিতানা ও কুমার সাঙ্গাকারা। ১১০ রানে অপরাজিত আছেন পারানাভিতানা।