গল টেস্টের চতুর্থ দিনেও বৃষ্টির বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃষ্টির কারণে গল টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছিল মাত্র ৩১ ওভার। চতুর্থ দিনেও বৃষ্টির বাধায় নির্ধারিত সময়ের আগেই খেলা বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন আম্পায়াররা। বৃষ্টির আগে প্রথম ইনিংসে মাত্র তিন রানের জন্য ফলোঅনের জালে আটকে গেছে শ্রীলঙ্কা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে এখনো কোনো উইকেট না হারানোয় দিন শেষে হয়তো কিছুটা স্বস্তি পেয়েছে স্বাগতিকেরা।আজ চতুর্থ দিনের শুরুতেই ৫৯ রান করে কেমার রোচের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরে যান জয়াবর্ধনে। ৫২ রান করে সামারাবীরাও দুর্ভাগ্যবশত রানআউট হয়ে বিদায় নেওয়ায় চাপের মুখে পড়ে যায় শ্রীলঙ্কা। এরপর অফ স্পিনার শেন শিলিংফোর্ড অল্প সময়ের মধ্যেই ম্যাথিউ আর রণদিভকে সাজঘরে পাঠালে ফলোঅনের আশঙ্কায় দুলতে থাকেন লঙ্কানরা। অষ্টম উইকেট জুটিতে ৭২ রান যোগ করে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছিলেন উইকেটরক্ষক প্রসানা জয়াবর্ধনে আর দামিকা প্রাসাদ। কিন্তু দলীয় ৩৬৭ রানের মাথায় প্রাসাদকে ফিরিয়ে দিয়ে আবারও আঘাত হানেন শিলিংফোর্ড। এরপর আর মাত্র ১১ রান যোগ করতেই গুটিয়ে যায় শ্রীলঙ্কার প্রথম ইনিংস।দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে এখনো বেশ ভালো অবস্থায়ই আছেন লঙ্কানরা। দিন শেষে স্কোরবোর্ডে যুক্ত হয়েছে ৮৯ রান, কোনো উইকেট না হারিয়েই। ৪৪ রান করে অপরাজিত আছেন দুই ওপেনার পারানাভিতানা ও দিলশান। ক্রিকইনফো।