গল টেস্টের প্রথম দিন ক্রিস গেইলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কা সফরের শুরুটা বেশ ভালোই করেছে ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম দিনটি স্মরণীয় করে রেখেছেন ক্রিস গেইল। তাঁর অপরাজিত ২১৯ রানের ওপর ভর করে প্রথম ইনিংসে রানের পাহাড়ের পথে অনেকখানিই এগিয়ে গেছে সফরকারীরা। প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজ ৩৬২ রান সংগ্রহ করেছে দুই উইকেট হারিয়ে।২৬টি চার ও আটটি ছয়ে সাজানো ২১৯ রানের অনবদ্য ইনিংসটি খেলার পথে অনেকগুলো রেকর্ড স্পর্শ করেছেন ক্রিস গেইল। শেবাগের করা ২০১ রানের রেকর্ড ভেঙে দিয়ে গল স্টেডিয়ামের সর্বোচ্চ ইনিংসটি খেলেছেন তিনি। ড্যারেন ব্রাভোকে সঙ্গে নিয়ে গল স্টেডিয়ামে দ্বিতীয় উইকেট জুটিতে গড়েছেন সর্বোচ্চ ১৯৬ রানের রেকর্ড। এর আগে এই রেকর্ডটি ছিল পারানাভিতানা ও সাঙ্গাকারার দখলে। এ বছরের জুলাইয়ে ভারতের বিপক্ষে তাঁরা করেছিলেন ১৮১ রান। কাল গেইলের সামনে আছে আরও একটি রেকর্ডের হাতছানি। আর মাত্র দুই রান করলেই শ্রীলঙ্কার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান হিসেবে ব্রায়ান লারার করা ২২১ রানের রেকর্ডটি ছুঁয়ে ফেলবেন গেইল। ক্রিকইনফো।