গল টেস্টের প্রথম দিনে শক্ত অবস্থানে শ্রীলঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থারাঙ্গা পারানাভিটানা আর কুমার সাঙ্গাকারার সেঞ্চুরিতে প্রথম দিন শেষে দুই উইকেটে ২৫৬ রান সংগ্রহ করে বেশ শক্ত অবস্থান তৈরি করেছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার গল স্টেডিয়ামে আলোস্বল্পতার কারণে ৬৮ ওভারের খেলা শেষে প্রথম দিনের সমাপ্তি ঘোষণা করেন আম্পায়াররা। প্রথম থেকেই দ্রুতগতিতে রান সংগ্রহ করতে থাকেন শ্রীলঙ্কার দুই ওপেনার থারাঙ্গা ও দিলশান। ১০ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর বোর্ডে জমা হয় ৫৫ রান। ১১তম ওভারে ২৫ রান করা দিলশানকে ফিরিয়ে দিয়ে টেস্ট ক্রিকেটের প্রথম উইকেটটি পান অভিমন্যু মিথুন। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে ১৮১ রানের জুটি গড়েন দুই সেঞ্চুরিয়ান থারাঙ্গা ও সাঙ্গাকারা। সেঞ্চুরি করার পরপরই যেন ধৈর্য হারিয়ে ফেললেন শ্রীলঙ্কান অধিনায়ক। ১০৩ রান করে শেবাগের বলে টেন্ডুলকারের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান প্যাভিলিয়নে। থারাঙ্গা ১১০ ও জয়াবর্ধনে আট রানে অপরাজিত আছেন।