গলফ দলের শ্রীলঙ্কা-যাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যামেচার গলফ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে আজ শ্রীলঙ্কা যাচ্ছে বাংলাদেশ গলফ দল। আগামী ১৯-২৫ আগস্ট ক্যান্ডির ভিক্টোরিয়া গলফ অ্যান্ড কান্ট্রি রিসোর্টে শুরু হবে টুর্নামেন্ট। প্রতিযোগিতার দলগত ও ব্যক্তিগত বিভাগে খেলবেন দুই গলফার নাজিম হোসেন ও সজীব আলী। সার্কভুক্ত দেশগুলোসহ মালয়েশিয়া ও মিয়ানমার অংশ নিচ্ছে টুর্নামেন্টে। এখানে খেলা হবে ৭৩ পারের। ব্যক্তিগত পর্বের খেলা হবে নকআউট পদ্ধতিতে। সেরা ৩২ জন যাবে দ্বিতীয় রাউন্ডে। এভাবে ধাপে ধাপে এগিয়ে সেরা দুই গলফার লড়বেন শিরোপার জন্য।