গলফার ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

কঠিনেরে ভালোবাসলেন বারাক ওবামা। বিশ্বের বাঘা বাঘা গলফার যেখানে খেলতে ভয় পান, সেই টিপিসি স্টেডিয়াম কোর্সেই কিনা পরশু এক রাউন্ড গলফ খেলে ফেললেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লা কিন্তায় অবস্থান গলফ কোর্সটির। একটা সময় পর্যন্ত পিজিএ ট্যুরের ভেন্যু ছিল এটি। কিন্তু এখানে খেলা ‘অসম্ভব’—এই কারণ দেখিয়ে পিজিএর বর্ষপঞ্জি থেকে বাদ দেওয়া হয়েছে টিপিসিকে। এখন শুধু ট্যুরে জায়গা করে নিতে ইচ্ছুক নতুন গলফাররাই পরীক্ষা দেন এখানে। আর সেখানেই গত শনিবার নিজের গলফ দক্ষতার পরীক্ষা দিলেন ওবামা। পরীক্ষার ফল কী? ভালো কিছু যে নয়, তা নিশ্চিত করেই বলা যায়। নইলে কি বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটির রাষ্ট্রপতি বলেন ‘স্কোর বলা যাবে না, খুবই গোপনীয়’। উত্তরটা অবশ্য মজা করেই দিয়েছেন ওবামা। এএফপি।