গলফার রুনি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক-দুবার হলেও না হয় কথা ছিল। রোজ রোজ মুখ কালো করে গলফ কোর্স থেকে ফিরতে কার ভালো লাগে? ফুটবলে বড় তারকাই ওয়েইন রুনি, কিন্তু গলফে একদমই সুবিধা করতে পারছেন না। ম্যানচেস্টার ইউনাইটেড সতীর্থদের কাছে প্রায়ই নাকাল হতে হয় এই স্ট্রাইকারকে! সেটি নিয়ে নিশ্চয়ই টিপ্পনীও কম খাননি রুনি! এবার তাই গলফ নিয়ে বেশ ‘সিরিয়াস’ ইউনাইটেডের অন্যতম বড় ভরসা। বন্ধু ও শীর্ষ গলফার ররি ম্যাকইলরয়ের কাছে নাকি গোপন তালিমও নিচ্ছেন রুনি। চোটে পড়ার পর গত মাসে লন্ডনে গলফ খেলতে দেখা গিয়েছিল তাঁকে। এবার যদি গলফেও আলো কাড়তে পারেন! ওয়েবসাইট।