গলফারদের অস্ট্রেলিয়া-যাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়া প্যাসিফিক অ্যামেচার গলফ চ্যাম্পিয়নশিপে খেলতে কাল অস্ট্রেলিয়া রওনা হলেন বাংলাদেশ জাতীয় দলের দুই গলফার মোহাম্মদ নাজিম উদ্দিন ও সজীব আলী। ২৩-২৬ অক্টোবর অস্ট্রেলিয়ার রয়্যাল মেলবোর্ন গলফ ক্লাবে হবে এই প্রতিযোগিতা। এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানারআপ গলফার আগামী বছর সেন্ট অ্যান্ড্রুসে উন্মুক্ত গলফ চ্যাম্পিয়নশিপে সরাসরি খেলার সুযোগ পাবেন। এ ছাড়া আমন্ত্রণ পাবেন চ্যাম্পিয়ন গলফার মাস্টার্স টুর্নামেন্টে খেলার আমন্ত্রণও।