গলফারদের ব্যস্ত সময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেশ ব্যস্ত সময় যাচ্ছে বাংলাদেশের গলফারদের। সিদ্দিকুর রহমান তাইওয়ানের গলফ টুর্নামেন্টে অংশ নিয়ে হয়েছেন ৩৭তম। অ্যামেচার ওপেন গলফ টুর্নামেন্টে খেলতে আজ ভুটানে রওনা হচ্ছে বাংলাদেশ গলফ দল। বাংলাদেশ দলে খেলবেন দুলাল হোসেন, মোহাম্মদ সোবহান ও মোহাম্মদ সাগর। এ ছাড়া সাখাওয়াত হোসেন (সোহেল) ভারতে যাবেন ইন্ডিয়ান সার্কিটে খেলতে। সেখানে ১৮-২১ সেপ্টেম্বর পিজিটিআই চ্যাম্পিয়নশিপে, ২৬-২৯ সেপ্টেম্বর ইন্ডিয়ান অয়েল এক্সট্রা প্রিমিয়াম মাস্টার্স, মুম্বাই ওপেন ও দিল্লি বিল্ট ওপেনে খেলবে।