গলফে এশিয়ার ১৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১১২ বছর পর অলিম্পিকে ফিরেছে গলফ। এমন স্মরণীয় মুহূর্তের অংশ হবে বাংলাদেশও। প্রথম বাংলাদেশি হিসেবে সরাসরি অলিম্পিকে যাচ্ছেন গলফার সিদ্দিকুর রহমান। পুরুষ ও মহিলা বিভাগ মিলিয়ে মোট ১২০ গলফার খেলবেন রিওতে। এঁদের মধ্যে এশিয়া থেকে সিদ্দিকুরের সঙ্গী আরও ১৩ জন গলফার। এঁদের মধ্যে আছেন সর্বোচ্চ র‍্যাঙ্কিংধারী দক্ষিণ কোরিয়ার আন বিউং-হুন। তাঁর অলিম্পিক র‍্যাঙ্কিং ১০। ৫ আগস্ট রিওর অলিম্পিকের পর্দা উঠলেও গলফারদের পদকের লড়াই শুরু হবে ১১ আগস্ট। আইএএনএস।