গলফে শেভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবলের পর ঝুঁকে পড়েছিলেন রাজনীতিতে। কিন্তু রাজনীতির পিচ্ছিল পথে বেশি দূর এগোতে পারেননি। আন্দ্রেই শেভচেঙ্কোর নতুন প্রেমের নাম গলফ। আগে থেকেই টুকটাক খেলতেন। এবার একেবারে পেশাদার টুর্নামেন্টেই নাম লেখাতে চলেছেন। খারকিভে ইউরোপিয়ান চ্যালেঞ্জ ট্যুরে অংশ নিচ্ছেন শেভা। স্বপ্নের সীমানাটা অবশ্য অনেক বড়, দেশের হয়ে রিও অলিম্পিকের গলফে খেলতে চান! খারকিভে দুই লাখ ইউরোর এই টুর্নামেন্টে সাবেক রুশ টেনিস খেলোয়াড় ইয়েভগেনি কাফেলনিকভও খেলবেন। এমনিতে অবসরের পর গলফে মজেছেন এমন অনেকেই আছেন। ইভান লেন্ডল, কাফেলনিকভরা তো চোখের সামনেই। এএফপি।