গলফেরকাছেই...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যারোলিন ওজনিয়াকির হৃদয়টা কি গলফের জন্যই বরাদ্দ? নইলে বারবার গলফারদের সঙ্গেই কেন মন দেওয়া-নেওয়া হবে! ররি ম্যাকইলরয়ের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে বেশ কিছুদিন। এরপর একাই পথ চলছিলেন। ইদানীং ডেনিশ এই টেনিস খেলোয়াড়কে দেখা যাচ্ছে স্বদেশি গলফার থরবর্ন ওলেসেনের সঙ্গে। কানাঘুষা চলছে, দুজন চুটিয়ে প্রেম করছেন। ওজনিয়াকি টুইটারে দুজনের একটা ছবিও পোস্ট করেছেন। তাতে অবশ্য প্রেমের আভাস নেই। তবে গুজব উসকে দিতে সেটাই যথেষ্ট। অবশ্য ওজনিয়াকি আবার যদি প্রেম করেন, হিল পরার সাধটা বিসর্জন দিতে হবে এবারও। ম্যাকইলরয় ছিলেন তাঁর চেয়ে এক ইঞ্চি খাটো, সে জন্য দুজন একসঙ্গে ঘুরলে ফ্ল্যাট জুতা পরতেন ওজনিয়াকি। ওলেসেনের উচ্চতাও এক্কেবারে ম্যাকইলরয়ের সমান, ওজনিয়াকির হিলওয়ালা জুতাগুলো তাহলে তুলেই রাখতে হবে! গলফ নিউজ।