গলে যাবে ইংল্যান্ড!
গ্রুপের প্রথম ম্যাচেই মুখোমুখি হবে ইতালি ও ইংল্যান্ড। ১৪ জুনের এ ম্যাচটির অনেক আগেই শুরু হয়ে গেছে কথার লড়াই। মজার ব্যাপার, মনস্তাত্ত্বিক সেই লড়াইয়ে ঢুকে পড়ছে মানাউসের তাপমাত্রাও! পাওলো ডি ক্যানিও যেমন বললেন, মানাউসের প্রচণ্ড গরমে ইংলিশরা স্রেফ গলে যাবে! মানাউসের তাপমাত্রা নিয়ে আলোচনা হচ্ছে অনেক দিন ধরেই। শরীর সেদ্ধ করা ওই গরমের মধ্যে ইউরোপিয়ান দেশগুলোর জন্য খেলাটা কঠিনই হবে। কিন্তু সমস্যা তো ইতালি-ইংল্যান্ড দুই দলেরই হওয়ার কথা । তবে ক্যানিওর দাবি ইতালিয়ানরা দ্রুতই মানিয়ে নিতে পারবে। সমস্যা ইংলিশদেরই বেশি হবে। ৪৫ বছর বয়সী ইতালিয়ান গত বছর সান্ডারল্যান্ডের কোচ ছিলেন। সেই অভিজ্ঞতা থেকেই বলছেন, ‘ইতালিয়ানরা হয়তো তেমন সজীব থাকবে না । তবে গত দুই সপ্তাহের কাজের অভিজ্ঞতায় শারীরিকভাবে তারা ইংলিশদের চেয়ে এগিয়ে থাকবে। শারীরিকভাবে ইংলিশরা নিঃশেষিত।’ ঘরোয়া ফুটবলে শীতকালীন ছুটি না থাকাটাও বিশ্বকাপে ইংলিশদের ডোবাবে, মনে করেন ক্যানিও। ওয়েবসাইট।