গলের উইকেট নিয়ে আইসিসির অসন্তোষ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মরা উইকেটকে এই উপমহাদেশের ঐতিহ্যই বলা যায়। তবে মরা উইকেটেরও নিশ্চয়ই রকমভেদ আছে। এর মধ্যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়ার মধ্যে হয়ে যাওয়া গল টেস্টের উইকেটটি যেমন এমনই মরা ছিল, এ নিয়ে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে (এসএলসি) সতর্ক করল আইসিসি।গত মাসে শেষ হওয়া তিন টেস্ট সিরিজের প্রথমটি হয়েছিল গলে। ওই ম্যাচের উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার পাশাপাশি স্বাগতিক শ্রীলঙ্কা দলও অসন্তোষ প্রকাশ করেছিল। এবার আইসিসির মহাব্যবস্থাপক ডেভ রিচার্ডসনও জানালেন, উইকেটটির মান নিয়ে তাঁরাও অসন্তুষ্ট। ওটাকে ঠিকঠাক করতে বলেছে আইসিসি। পিচ বিশেষজ্ঞ অ্যান্ডি অ্যাটকিনসন এ মাসের শেষে ওটা পরিদর্শন করবেন। তাঁর নির্দেশ অনুযায়ী ‘চিকিৎসা’ হবে উইকেটের। এরপর আইসিসির ছাড়পত্র পেলেই কেবল এই উইকেটে ম্যাচ হবে। রয়টার্স।