গল্প সেই ব্যাটিং বিপর্যয়েরই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তামিম ইকবাল। ফাইল ছবি
তামিম ইকবাল। ফাইল ছবি

ক্রেগ ব্রাফেটের অসাধারণ ইনিংসটি দেখে কী তাহলে কিছুই শিখলেন না বাংলাদেশি ব্যাটসম্যানরা! চোখের সামনে দেখা এমন একটি ইনিংসও বদলাতে পারল না সেই পুরোনো ‘বদ-অভ্যাস’। থিতু হওয়ার আগেই অফস্টাম্পের বাইরের বলকে খোঁচাখুঁচি করতে যাওয়া যে টেস্ট ক্রিকেটে গর্হিত, সেই মৌলিক ব্যাপারটিই বারবার ভুলে যান বাংলাদেশের ব্যাটসম্যানরা। ভুল করলেন দুই ওপেনার তামিম ইকবাল ও ইমরুল কায়েস। আর তাতেই সেই একই গল্প। ব্যাটিং বিপর্যয়। তামিম, ইমরুলকে হারিয়ে এই মুহূর্তে দিশেহারা বাংলাদেশ। 
স্কোরবোর্ডে প্রথম রান যোগ করেই ফিরে যান তামিম। কেমার রোচের বলে স্লিপে দাঁড়ানো ব্রাভোকে যেন ক্যাচ প্র্যাকটিস করালেন তামিম। ১৮ রানে ফেরেন ইমরুল। জেরম টেলরের বলে সেই ব্রাভোর হাতেই ধরা পড়েন তিনি। তাঁর ব্যক্তিগত সংগ্রহ ছিল ৯।
এই মুহূর্তে শামসুর রহমানের সঙ্গী হয়েছেন মুমিনুল হক। ক্যারিবীয়দের ৪৮৪ রানের পাহাড় মাথায় নিয়ে বিপর্যয়ের মধ্যে এই দুই ব্যাটসম্যান কত কী করতে পারেন সেটাই এখন দেখার বিষয়।
 সর্বশেষ খবর, বাংলাদেশের দলের সংগ্রহ ২ উইকেটে ৪১।