প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শতাব্দীর সেরা ম্যাচ। ইতিহাসের সবচেয়ে দামি মুষ্টিযুদ্ধ। ফ্লয়েড মেওয়েদার-ম্যানি প্যাকিয়াওয়ের ওয়েল্টারওয়েট বক্সিং লড়াইটা ঠাঁই করে নিয়েছে ইতিহাসেই। দুনিয়া তোলপাড় করা সেই লড়াই ইতিহাস গড়েছে টেলিভিশন জগতেও। কেব্ল টিভির সৌজন্যে উপমহাদেশের লোকজন ৪০ কোটি মার্কিন ডলারের লড়াইটা বিনা পয়সায় দেখতে পেলেও যুক্তরাষ্ট্রবাসীর সেই সুযোগ হয়নি। টেলিভিশনে দেখতেও গাঁটের পয়সা খরচ করতে হয়েছে তাদের। এর পরও লড়াই দেখার আগ্রহ কমেনি। ফেলো টাকা দেখো লড়াই—এই হিসাবে ৪৪ লাখ বার বিক্রি হয়েছে লড়াইয়ের সরাসরি সম্প্রচার। টাকা খরচ করে কোনো অনুষ্ঠান দেখার মার্কিন রেকর্ড। এর আগে সর্বোচ্চ ২৪.৮ লাখ বার বিক্রি হয়েছিল ২০০৭ সালে মেওয়েদার-অস্কার ডি লা হোয়ার লড়াইটি। ম্যাচ সম্প্রচারকারী প্রতিষ্ঠান এইচবিও ও শোটাইম পরশু যৌথ বিবৃতিতে জানিয়েছে নতুন রেকর্ডের কথা। এএফপি।